Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইন-বিল্ট এআই সুবিধাসম্পন্ন রেফ্রিজারেটর নিয়ে এল স্যামসাং

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৯:৫২

ঢাকা: ‎দেশের বাজারে প্রথমবারের মতো ইন-বিল্ট এআই সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর ‘আরএফ৫৯’ নিয়ে এলো স্যামসাং। এআই এনার্জি মোড ও স্মার্টথিংস কানেক্টিভিটি সহ আধুনিক সুবিধা যুক্ত এই ফ্রিজ স্মার্ট ও স্টাইলিশ হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

‎বর্তমানে গ্রাহকেরা গুণগত মানের পাশাপাশি আধুনিক সুবিধা এবং বিদ্যুৎ সাশ্রয়ের দিকেও বিশেষ নজর দিচ্ছেন, এই রেফ্রিজারেটরটি গ্রাহকদের এ ধরনের চাহিদায় কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

‎সম্প্রতি গুলশান-২-এর র‍্যাংগস ই-মার্ট শোরুমে স্যামসাং আরএফ৫৯ মডেলের রেফ্রিজারেটরটি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, প্রোডাক্ট প্ল্যানিংয়ের চিফ ম্যানেজার আনিকা রহমান, রিটেইল স্ট্র্যাটেজির ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশ গুপ্ত। র‍্যাংগস ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর সর্দার মো. খালেদ বিন হাসান, হেড অব সেলস গোলাম আজম খান ও জেনারেল ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

‎আরএফ৫৯ রেফ্রিজারেটরটিতে রয়েছে ফ্ল্যাট-ডোর ‘বিস্পোক’ ফিনিশ এবং যুক্ত করা হয়েছে ‘এআই এনার্জি মোড’ যা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ফ্রিজ ব্যবহারের ধরন বিশ্লেষণ করে বিদ্যুৎ খরচ কমায়। ফ্রিজটিতে ব্যবহার করা ‘স্মার্টথিংস’ কানেক্টিভিটি, ব্যবহারকারীকে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে দূর থেকেই ফ্রিজটি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের সুবিধা দেয়। ফলে ফ্রিজের দরজা খোলা থাকলে বা তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন হলে তাৎক্ষণিক ‘অ্যালার্ট’ পাওয়া যাবে। গ্রাহকরা দূর থেকেই ‘পাওয়ার কুল’ এবং ‘পাওয়ার ফ্রিজ’ ফাংশনগুলো সচল করতে পারবেন।

‎দ্রুত কুলিং পারফরম্যান্সের ক্ষেত্রে পাওয়ার কুল ও পাওয়ার ফ্রিজ ফাংশন অন্যান্য প্রতিযোগী মডেলের তুলনায় ৩৯ মিনিট দ্রুত ঠান্ডা করতে সক্ষম। এতে ব্যবহৃত হয়েছে ‘স্পেস-ম্যাক্স’ প্রযুক্তি, যা ফ্রিজের বাইরের আকার না বাড়িয়েই ভেতরের প্রশস্ততা নিশ্চিত করে। ফলে ৬৪৯ লিটারের বিশাল জায়গা সাধারণ রান্নাঘরের স্পেসেই অনায়াসে সেট হয়ে যায়।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর