Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:৪৯

‎ঢাকা: ‎দেশের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ ডেলিভারি রাইডার ও রাইড-শেয়ারিং পার্টনাররা। যাত্রী পরিবহন হোক কিংবা জরুরি খাবার ও পণ্য পৌঁছে দেয়া দিন-রাত নিরলস পরিশ্রমে তাঁরা শহুরে জীবনকে সচল রাখছেন। এই পরিশ্রমী কর্মীদের সুবিধার্থে বিশেষ বান্ডেল অফার ‘রাইডারস প্যাক’ চালু করেছে বাংলালিংক। যাদের জীবিকা সংযোগনির্ভর, তাঁদের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়েই প্যাকটি সাজানো হয়েছে যাতে তাঁদের কর্ম ও ব্যক্তিজীবন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়।

‎সোমবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৪৯৯ টাকার এই প্যাকে থাকছে ২০ জিবি ইন্টারনেট ও ৩০০ মিনিট কথা বলার সুবিধা। মেয়াদ ৩০ দিন। ডেলিভারি ও রাইড-শেয়ারিং কাজের ধরন অনুযায়ী এতে রাখা হয়েছে বিশেষ সুবিধা। প্যাকটি চালু করলে ব্যবহারকারীরা ডেটা খরচ ছাড়াই উবার, ফুডপান্ডা, পাঠাও, ফুডি এবং গুগল ম্যাপস সহ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ১০ জিবি পর্যন্ত। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে মাইবিএল অ্যাপের মাধ্যমে এই অফার পাওয়া যাবে।

‎প্রতিদিন হাজারও রাইডার যানজট, প্রতিকূল আবহাওয়া ও ব্যস্ত সময়সূচি সামলে কাজ করেন। তাঁরা মানুষের দোরগোড়ায় খাবার পৌঁছে দেন, যাত্রী পরিবহন করেন, জরুরি পার্সেল গন্তব্যে পৌঁছে দেন। কাজের প্রতিটি ধাপে তাদের সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো স্থিতিশীল মোবাইল ডেটা। নেভিগেশন, অর্ডার ব্যবস্থাপনা ও গ্রাহকের সঙ্গে যোগাযোগ সবই নির্ভর করে নিরবচ্ছিন্ন সংযোগের ওপর। তাই সামান্য বিঘ্ন মানেই সময় ও আয়ের ক্ষতি।

‎এই বাস্তবতা বিবেচনায় নিয়েই বাংলালিংক এনেছে নির্ভরযোগ্য ও ভারসাম্যপূর্ণ একটি বান্ডেল। এটি কাজের প্রয়োজন মেটানোর পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগের চাহিদাও পূরণ করবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে ‘রাইডার্স প্যাক’ চালু করা হবে। প্রথমে বড় শহরগুলোতে, যেখানে অ্যাপভিত্তিক সেবা বেশি সক্রিয়, সেখানে এ সেবা দিয়ে কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন
‎‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর