Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বইমেলায় নতুন বই ‘প্রযুক্তির এই দিনে’

সারাবাংলা ডেস্ক
২ মার্চ ২০২৬ ২০:২৭

বইমেলায় পল্লব মোহাইমেন’র নতুন বই ‘প্রযুক্তির এই দিনে’। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রযুক্তিসংক্রান্ত, বিশেষ করে তথ্যপ্রযুক্তিসংক্রান্ত, গুরুত্বপূর্ণ দিন-ক্ষণ, ঘটনা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন সাংবাদিক পল্লব মোহাইমেন। একুশের বইমেলায় তার এই বইটির নাম ‘প্রযুক্তির এই দিনে’। যারা কুইজ-এর মতো অনুষ্ঠান আয়োজন করেন এবং তাতে যারা অংশগ্রহণ করেন তাদের জন্য এই বইটি অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচিত হবে।

বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ বইটি সম্পর্কে মন্তব্য করেছেন, ‘তরুণ সমাজ তথ্যপ্রযুক্তিমনস্ক হোক, তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হোক, তথ্যপ্রযুক্তির দক্ষতায় ঋদ্ধ হয়ে আমাদের দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করুক এই কামনা করি।’

বিজ্ঞাপন

‘প্রযুক্তির এই দিনে: প্রযুক্তিবিশ্বের ৩৬৬ দিনের ইতিহাস’ বইটিতে তথ্যপ্রযুক্তির প্রতিদিনের ইতিহাস তুলে ধরা হয়েছে তারিখ ধরে ধরে। এমনকি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি জগতের গুরুত্বপূর্ণ ইতিহাসও স্থান পেয়েছ। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনের প্রযুক্তি বিশেষত তথ্যপ্রযুক্তির ইতিহাস রয়েছে বইটিতে।

প্রযুক্তিপ্রেমী ও ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য এই বই। যারা প্রযুক্তির বিবর্তন সম্পর্কে জানতে চান তাদের জন্য তো বটেই, তথ্যপ্রযুক্তির শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী, উদ্যোক্তা, তরুণ প্রজন্ম- সবারই কাজে লাগতে পারে বইটি। রেফারেন্স বই হিসেবে কাজ করবে বইটি।

বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। প্রচ্ছদ শিল্পী আরাফাত করিম। ৩৯১ পৃষ্ঠার হার্ড কভার বইটির দাম ১২০০ টাকা। বইমেলায় বইটি পাওয়া যাবে গ্রন্থিক প্রকাশনের স্টলে (স্টল নম্বর ৯৫২, ৯৫৩, ৯৫৪)। এ ছাড়া রকমারি ডট কম এবং প্রথমা ডট কমেও বইটি পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর