Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশু ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ২০:২৭

হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশু।

রাজবাড়ী: রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে এ তথ্য জানা যায়।

এ সময় দেখা যায়, শিশু ওয়া‌র্ডে ১২ জন শিশু ভ‌র্তি র‌য়ে‌ছে। তা‌দের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে চারজন। তারা সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রাজবাড়ী জেলা সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালগুলোতে ১১০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

বিজ্ঞাপন

রাজবাড়ী সিভিল সার্জন ডা. এম. এম. মাসুদ বলেন, ‘হামের উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে ১২ শিশু ভর্তি রয়েছে। অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। যারা ভর্তি রয়েছে তারা হামে আক্রান্ত কিনা, তা দেখতে নমুনা পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে।’

তিনি বলেন, ‘কেউ যদি হামে আক্রান্ত হয়, সেই রোগী বা আক্রান্ত শিশুর আশপাশে অন্য বাচ্চাদের যেতে দেওয়া যাবে না। আক্রান্ত ব্যক্তির কাছে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সম্ভব হলে আক্রান্ত শিশুকে একদমই আলাদা রাখতে হবে। বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে হবে। এসব নিয়ম মেনে চললে অধিকাংশ রোগী ভালো হয়ে যায়। তবে জ্বর অনেক হলে, বেশি কাঁশি হলে বা শ্বাসকষ্ট হলে বাড়িতে না রেখে হাসপাতালে নিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর