Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. ফখরুদ্দীন

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:০৫ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ২০:২৫

নতুন উপাচার্য ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী।

ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকীকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে উপসচিব সঞ্জীব দাশ সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’-এর ১২ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, প্রাক্তন অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজকে বর্ণিত শর্তে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হল।

বিজ্ঞাপন

নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। তিনি বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, উপাচার্য হিসাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)-এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্বাবলী পালন করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর