Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইন্ট্রা-ডে ট্রেডিং অনুমোদন / শেয়ার কিনে বিক্রি করা যাবে একদিনেই

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ০০:০৪

শেয়ারবাজার। ফাইল ছবি

ঢাকা: অবশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ইন্ট্রাডে ট্রেডিং বা আন্তঃদৈনিক লেনদেন চালুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে করে একই দিনে শেয়ার কিনে আবার সেই দিনই বিক্রি করার সুযোগ তৈরি হবে। অবশ্য এই প্রক্রিয়া চালু হতে কিছুটা সময় লাগবে। বেশ কিছু শর্ত সাপেক্ষে এই প্রক্রিয়ায় শেয়ার দিনে-দিনে লেনদেন করা যাবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জ দু’টিকে সম্মতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বর্তমানে টি+২ সেটেলমেন্ট সাইকেল বা নিষ্পত্তি প্রক্রিয়া কার্যকর রয়েছে। এ কারণে এতদিন শেয়ার কিনে বিক্রি করতে দুই কর্মদিবস সময় লাগত। জেড ক্যাটাগরির শেয়ার কিনে বিক্রির জন্য সময় লাগত মোট তিন কর্মদিবস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর