Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন

সারাবাংলা ডেস্ক
৩০ জুন ২০২৬ ১৮:৪৯

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োজিত নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যশিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

মোহাম্মদ জহির হোসেন বলেন, ফাউন্ডেশনের কার্যক্রম ইসলামী ব্যাংকের সুনাম ও মূল্যবোধকে ধারণ করে পরিচালিত হচ্ছে। তিনি এসব কার্যক্রমের প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ সময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার মো. ফায়জুল কবীর, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর