Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ছুটি শেষে অফিস করছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১২:১৮

মাসুদ খান।

ঢাকা: ছুটি শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অফিস শুরু করছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান।

সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি বিএসইসিতে এসেছেন। বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিএসইসিতে যোগদানের একদিন পরেই ছেলের স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান তিনি। ২০ দিন ছুটি কাটিয়ে তিনি গত রোববার (২৮ জুন) দেশে ফিরেছেন।

মাসুদ খানের অবর্তমানে কমিশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় কমিশনার তানভীর হাবিব রহমান। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৪ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন। ওই দিনই নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খান এবং কমিশনার হিসেবে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের এমডি মো. নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমানকে নিয়োগ দেয় সরকার। একই দিনে তারা বিএসইসিতে যোগ দেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর