Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

স্পেশাল করেসপন্ডন্ট
২৮ জুন ২০২৬ ১৮:৪৯ | আপডেট: ২৮ জুন ২০২৬ ১৮:৫০

ঢাকা: ফের ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল প্রতিষ্ঠানটি।

রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সাধারণত অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলা, কর্মীদের পেশাগত বিকাশের সুযোগ সৃষ্টি এবং তাদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য সুপরিচিত।

মেটলাইফের সার্বিক কর্মপরিবেশ, নেতৃত্ব, কর্মজীবনে উন্নয়ন নিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান কর্মীদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি কর্মপরিবেশ তৈরি করা যেখানে কর্মীরা সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করেন। গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের বিকাশে সহায়ক যে কর্মসংস্কৃতি আমরা গড়ে তুলেছি, এই স্বীকৃতি তারই প্রতিফলন। ভবিষ্যতেও কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ এবং দেশের কর্মক্ষেত্রে উৎকর্ষতার নতুন মানদণ্ড স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বিগত ৭৪ বছর ধরে দেশের জীবন বীমা খাতে বিশ্বস্ততা ধরে রেখেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের প্রায় ৪০০ কর্মী এবং ১৫ হাজার বীমা প্রতিনিধির দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক ও ৯০০ করপোরেট গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর