Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আকু’র বিল পরিশাধের পর রিজার্ভ ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলার

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ২২:০৯

ঢাকা: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পরও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, বর্তমানে দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারে।

রোববার (১০ মে) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।

তারা বলেন, মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৫১ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এরপরও রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে রনি আয় ও প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। পাশাপাশি বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনাতেও কিছুটা স্থিতিশীলতা এসেছে। ফলে আকুর বড় অঙ্কের বিল পরিশোধের পরও রিজার্ভে বড় ধরনের চাপ তৈরি হয়নি।

তাদের মতে, আগামী মাসগুলোতে রেমিট্যান্স ও রপ্তানি আয় প্রত্যাশা অনুযায়ী বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর