Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি সই

সারাবাংলা ডেস্ক
৮ মে ২০২৬ ১৩:০৩

ঢাকা: সিটি ব্যাংক এবং হংকং এন্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে একটি চুক্তি সই করেছে। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান
কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় সিটি ব্যাংক এইচএসবিসি ব্যাংককে এমপ্লয়ি ব্যাংকিং-এর সবরকম সুবিধা প্রদান করবে।

সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ-এর উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং এইচএসবিসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব উর রহমান চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইকোনোমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং প্রধান অরূপ হায়দার, এমপ্লয়ী ব্যাংকিং প্রধান হাসান উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর