Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বন্ধ শিল্প পুনরুজ্জীবনে নীতিগত সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০১

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর মো. মোস্তাকুর রহমান।

ঢাকা: বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগে নীতিগত সুবিধা ও ব্যাংকিং সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর মো. মোস্তাকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গভর্নরের বরাতে এ তথ্য জানান।

দায়িত্ব নেওয়ার পরদিন সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মুখপাত্র জানান, গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা, প্রণোদনা এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদারের নির্দেশনা দিয়েছেন গভর্নর। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

গভর্নর পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার প্রশংসা করেন এবং সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে অর্থনীতিতে গতি ফেরাতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখা হবে অগ্রাধিকার। একইসঙ্গে বিনিয়োগে প্রতিবন্ধকতা তৈরি করছে এমন উচ্চ সুদের হার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন গভর্নর।

প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া পুরোপুরি নিয়মভিত্তিক ও বৈষম্যহীন করা হবে। কাজের গতি বাড়াতে ‘ডেলিগেশন অব অথরিটি’ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানোর কথাও তুলে ধরেন গভর্নর মোস্তাকুর রহমান।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগ শিল্পখাতে নতুন আশার সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর