Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মোবাইলে যেভাবে জানা যাবে প্রাথমিক বৃত্তির ফলাফল

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ২৩:০৯

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি: সারাবাংলা

ঢাকা: রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে আপলোড করা হবে। একই সঙ্গে ঘরে বসেই মোবাইলে যে কেউ এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

যেভাবে জানবেন ফলাফল

যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক) থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে সহজেই ফলাফল জানা যাবে।

মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে — DPE <স্পেস> রোল নম্বর এবং তা পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

(উদাহরণ: শিক্ষার্থীর রোল নম্বর যদি ১২৩৪৫৬ হয়, তবে লিখতে হবে— DPE 123456 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল চলে আসবে।)

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর