Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জবির ১৭৮৯ শিক্ষার্থী পাচ্ছেন মেধা বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের সুযোগ

জবি করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ০৮:৫০

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মোট ১,৭৮৯ জন শিক্ষার্থী মেধা বৃত্তি, প্রতিরক্ষা বৃত্তি এবং অবৈতনিক অধ্যয়নের সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি, প্রতিরক্ষা বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের সুযোগ প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির সভায় আবেদন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের আগামী ২৮ জুন ২০২৬ সালের মধ্যে নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউটে শাখার নাম ও রাউটিং নম্বরসহ ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও ইউনিট থেকে প্রাপ্ত মোট ১,৭৬০টি আবেদন পর্যালোচনা করা হয়। যাচাই-বাছাই শেষে মেধা বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের জন্য ১,৫২৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ৫৩৩ জন শিক্ষার্থী মেধা বৃত্তি এবং ৯৯৫ জন শিক্ষার্থী অবৈতনিক অধ্যয়নের সুযোগ পাবেন।

অন্যদিকে, প্রতিরক্ষা বৃত্তির আওতায় মোট ২৬১ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫০ জন শিক্ষার্থী বৃত্তি এবং ১১ জন শিক্ষার্থী অবৈতনিক অধ্যয়নের সুযোগ লাভ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মেধা ও প্রতিরক্ষা বৃত্তির অর্থ সরাসরি মনোনীত শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বৃত্তি শাখা থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে প্রয়োজনীয় তথ্যছক পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য জমা দেওয়ার জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর