Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন-সম্পাদক সুফিয়ান

জবি করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ২১:৪৫ | আপডেট: ২২ মে ২০২৬ ২১:৪৭

সভাপতি শিপন সরকার ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার। ছবি: সংগৃহীত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের নিয়ে সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদ’র নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি শিপন সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু সুফিয়ান সরকার শুভ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

শুক্রবার (২২ মে) উপদেষ্টামন্ডলী সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয় এবং ১৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি: সোহানুর রহমান সোহান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: তানভীর আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক: আব্দুল কাদের।

কমিটির সভাপতি শিপন সরকার বলেন, ‘গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন এ জেলা কল্যাণের দায়িত্ব পেয়েছি। সকলকে নিয়ে সম্মিলিত ভাবে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এ সংগঠনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, ‘ছাত্রকল্যাণ সংগঠন যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে তা যথাযথভাবে পূরণের চেষ্টা করব। সকলের সহযোগিতায় জেলার ভাইবোনদের জন্য কল্যাণমূলক কাজ করব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর