Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ২১:০৭

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শামীমা পারভীন। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিপিএসিএ’র বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সমর্থনে এ নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের পেশাগত কল্যাণ, ঐক্য ও উন্নয়নমূলক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর