Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতাল কর্মচারী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১৬:৫২

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মিরপুর ১৪নম্বরের ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের চুক্তিভিত্তিক (আউট সোর্সিং) কর্মচারী।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে মহাখালী পুরাতন কাঁচা বাজারের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রফিকুলের বোন রাশেদা বেগম বলেন, রফিকুল মহাখালী আইপিএইচ কোয়ার্টারে থাকে এবং মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের আউট সোর্সিং কর্মচারী।

গতকাল রাত ১০টার দিকে রফিকুল মহাখালী পুরোনো কাঁচাবাজারের সামনে দাড়িয়েছিল। এ সময় জাহিদুল সহ ৫-৬ জন মোটরসাইকেলযোগে এসে রফিকুলকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে একটি গুলি রফিকুলের বাম উরুতে লাগে। জানতে পেরে দ্রুত রফিকুলকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রাশেদা বেগম আরও বলেন, কি কারণে তার ভাই রফিকুলকে গুলি করেছে এখনও পর্যন্ত জানেন না তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে মহাখালী এলাকা থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছিল। তার বাম উরুতে গুলিবিদ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে স্বজনরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর