Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মধুবন কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ০০:০১

নানা অনিয়মের দায়ে মধুবন ফুড ইন্ডাস্ট্রিকে আড়াই লাখ টাকা জরিমানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: স্বাস্থ্যবিধি না মেনে মিষ্টি তৈরি, প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদ না থাকাসহ নানা অনিয়মের দায়ে মধুবন ফুড ইন্ডাস্ট্রিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (৩ মে) চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে প্রতিষ্ঠানটির কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের কাঁচামাল ব্যবহার এবং পণ্যের সঠিক লেবেলিং ও তথ্য না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এ ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় পরিচ্ছন্নতার ঘাটতি এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও স্পষ্টভাবে ধরা পড়ে।

বিজ্ঞাপন

তিনি জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর