Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজধানীতে স্কুল ছাত্রকে যৌন নির্যাতন, বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৬:৪৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৭:৪৩

গ্রেফতার হওয়া শিক্ষক শিক্ষক মঈনুদ্দিন চৌধুরী।

ঢাকা: রাজধানীর গুলশানে ১২ বছর বয়সী এক স্কুলপড়ুয়া ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মঈনুদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকালে শাহজাদপুরের নিজ বাসা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন বলেন, গুলশান থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আজ সকালে মাঈনুদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি বাড়িতে ভুক্তভোগী কিশোরের পরিবারের পাশের ফ্ল্যাটের থাকেন অধ্যাপক মঈনুদ্দিন। বাসার প্লে-গ্রাউন্ডে খেলার সময় ভুক্তভোগী শিশুকে সুকৌশলে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভনে তার শরীরের স্পর্শকাতর অংশে ব্যাড টাচসহ যৌন নির্যাতন করে। এছাড়া ঘটনাটি কাউকে না বলতে নানা রকম ভয়ভীতি দেখায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় পর ভুক্তভোগী কিশোর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, ঘুমের মধ্যে কাঁদে, রাতে ভয়ে চিল্লিয়ে ওঠে এবং যেকোনো ভয় পেলেই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে ওই কিশোর পরিবারকে বিষয়টি জানালে তাকে ডাক্তার কাছে নিয়ে যায় পরিবার।

এদিকে, এরইমধ্যে আরও একবার ওই কিশোর মাঈনুদ্দিনের দ্বারা নির্যাতিত হয়। এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার গুলশান থানায় অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর