Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডিএমপির ৩ থানার ওসি পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ০১:১০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৩:০৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর, রূপনগর ও তেজগাঁও শিল্পাঞ্চল এই তিন থানায় অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- শ্যামপুর থানার ওসি এম এ রউফ খানকে গোয়েন্দা বিভাগে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমানকে শ্যামপুর থানার ওসি হিসেবে, রূপনগর থানার ওসি মনজুরুল হাসান মাসুদকে গোয়েন্দা বিভাগে, লাইনওয়্যার পরিদর্শক মো. নোমান হোসেনকে রূপনগর থানার ওসি হিসেবে এবং লাইনওয়্যার পরিদর্শক মুহাম্মদ মাহবুবুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর