Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দোকান নিয়ে দ্বন্দ্ব, ডিএসসিসি’র নগর ভবনে দু’পক্ষের মারামারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৭:০৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৭:৫৬

ঢাকা: দোকান নিয়ে বিরোধের জেরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় ডিএসসিসি’র নগর ভবনের ভেতরে এ মারামারির ঘটনা ঘটে।

জানা যায়, সুন্দরবন স্কয়ার মার্কেটের দোকান মালিক সমিতির নেতা নাজমুলের কাছে চাঁদপুরের মতলবের আব্দুর রহমান দোকান নেওয়ার আশায় টাকা দেন। দোকান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আব্দুর রহমানের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নেওয়া হয়। কিন্তু দোকান ও টাকা কোনোটাই না পাওয়ায় এ দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এবিষয়ে আব্দুর রহমান বলেন, আজ নাজমুল নগর ভবনে আসছেন এমন খবর পেয়ে লোকজন নিয়ে সেখানে উপস্থিত হই এবং টাকা ফেরত চাই। এ সময় নাজমুল ও তার শ্বশুরসহ তাদের সহযোগীরা আমার ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, দোকান নেওয়ার জন্য সহায়-সম্বল বিক্রি করে টাকা দিয়েছি। আজ টাকা ফেরত চাইতে এসে হামলার শিকার হলাম।

অভিযোগ অস্বীকার করে নাজমুল বলেন, সে আমার দোকানের মালিকানা দাবি করছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়।

এদিকে, মারামারির এই ঘটনায় পরে সিটি করপোরেশনের নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর