Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২২

নিহত লেগুনাচালক খাইরুল

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনাচালক খাইরুলকে (৩৫) পিটিয়ে হত্যা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

ক্ষুদেবার্তায় র‌্যাব জানিয়েছে, রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনাচালক খাইরুলকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী-চিটাগাং রোড সড়কে লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

নিহত খায়রুলের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা কান্দি গ্রামে। বর্তমানে মাতুয়াইল মধ্যপাড়া আমিনুল ইসলাম হেন্দির বাড়িতে ৩য় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। এ ঘটনায় নিহতের বাবা মোয়াল্লেম সর্দার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে শনিবার যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, যাত্রাবাড়ি- চিটাগাং রোড সড়কে দৈনিক শতাধিক লেগুনা চলাচল করে। প্রতি লেগুনা থেকে নারায়ণগঞ্জ ও ওয়ারি ট্রাফিক পুলিশের নামে মাসিক ১ হাজার টাকা, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ি থানা পুলিশের নামে ৫০০ টাকা ও লাইন ম্যানের জন্য ৪০ টাকা হারে আদায় করা হয়। এ চাঁদাবাজির আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ি ও চিটাগাং রোড লেগুনা স্ট্যান্ডে বিরোধ চলে আসছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর