Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বাসসে মব আশঙ্কায় এমডির জিডি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫২

মাহবুব মোর্শেদ।

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) মবের আশঙ্কায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদ নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পল্টন থানায় এই জিডি করা হলেও (৮ ফেব্রুয়ারি) সোমবার বিষয়টি জানাজানি হয়েছে। পল্টন থানার এসআই কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাসসের অন্তত ২০০ জন সাংবাদিক ২৪ ঘণ্টা নির্বাচনি সংবাদ সংগ্রহ ও প্রচার কাজে নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ এই সংস্থায় নির্বাচনের আগে ও পরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ সংস্থাটির প্রধান কার্যালয়ে মব-ভায়োলেন্সের আশঙ্কা করা হচ্ছে। তাই সার্বিক নিরাপত্তা নিশ্চিত একান্ত জরুরি হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর