Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডেভিল হান্ট ফেজ-২: ডিএমপির ছয় থানায় গ্রেফতার ৪৬

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৭:৫৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৫৯

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে যাত্রাবাড়ী থানা ১৭ জন, মুগদা থানা ১১ জন, রূপনগর থানা ৮জন, বনানী থানা ৪জন, শেরেবাংলা নগর থানা ৪জন ও বংশাল থানা ২জনকে গ্রেফতার করেছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শনিবার যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করে। তারা হলো- মো. রমজান মিয়া (২২), মো. রাসেল হোসেন (৩১), মো. হৃদয় (২০), এম এ আবু তালেব (৫০), শ্যামল চন্দ্র ঘোষ (৬২), মো. রোকন (২৮), মো. রাজিব (২০), হৃদয় (২২), আসাদুল্লা আসু (৪৫), মো. শাহিন (৩৯), নিক্ষিল চন্দ্র বিশ্বাস (৪৫), মো. শাহিন (২৮), মো. সুজন (২৪), মো. সুমন (১৯), মো. মুন্না (১৮), সফিকুল ইসলাম (২৮) ও মো. রবিন (২৭)।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, শনিবার মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে। তারা হলো- মো. পলাশ (৩৮), সাথী আক্তার (৩১), মো. পলাশ (৩৮), মো. রবিন (২০), রিপন (৪১), মো. পাপ্পু (৩০), মো. সোহাগ (২৬), মো. সাইফুর রহমান (২৫), মো. মামুন সরকার (২৬), মো. মমিন (৩৫) ও বাবু রায় (৬৮)। এছাড়া, রূপনগর থানায় ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো. ইব্রাহিম (২২), মো. হৃদয় শেখ (২৭), মো. রাকিব হাসান (২৭), মো. সোহেল রানা (৩৫), মো. তৌহিদুল হাসান রিপন (৩৬), মো. ওলি (৩২), সিমান্ত (২৫) ও মো. ইউনুছ মিয়া (২৫)।

তিনি বলেন, শনিবার বনানী থানা পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করেছে। তারা হলো- মো. হিরা (২০), মো. ফয়সাল আহম্মেদ (৩৫), মো. মাসুদ (৪৬) ও মো. অন্তর (২৩)। আর শেরেবাংলা নগর থানা পুলিশ মো. জুয়েল (৩৮), মো. তোফাজ্জল মন্ডল (৩৬), মো. তুহিন হোসেন (২৮) ও মো. রনি হোসেন (২৫) এই চারজনকে গ্রেফতার করেছে। এছাড়া, বংশাল থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে মো. সালাউদ্দিন (৩৬) ও মো. রমজান মিয়া (৩৮) নামের দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর