Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চবির নতুন রেজিস্ট্রার হাসান মিয়া

চবি করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৮:০২ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ২০:২১

মো. হাসান মিয়া।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাসান মিয়া।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে ৭ জুলাই অব্যাহতি চেয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আগামী ১৬ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন শেষে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, ১৬ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি রেজিস্ট্রার মো. হাসান মিয়া নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্বভার ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।

সারাবাংলা/এমআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর