Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ২২:২১ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ০৩:০৫

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা।

চট্টগ্রাম: কয়েকদিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পরীক্ষা স্থগিতের অনুরোধের প্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সকল জেলা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩ জুলাই থেকে ১৬ জুলাইয়ের তিনটি এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যাতীত) অন্যান্য জেলার উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

একই কারণে এর আগে চট্টগ্রাম বিভাগের ৮ ও ১১ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত রাখা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর