Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ফয়’স লেকে কনকর্ডের ফ্যামিলি ডে, চিকিৎসা বিমা ও মেধাবৃত্তির ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১১:৫৯

ফয়’স লেকের ওয়াটার পার্ক ‘সি ওয়ার্ল্ড’-এ কনকর্ডের ফ্যামিলি ডে

চট্টগ্রাম: জেলার অন্যতম বৃহৎ বিনোদন কেন্দ্র ফয়’স লেক কনকর্ড কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বার্ষিক ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) ফয়’স লেকের ওয়াটার পার্ক ‘সি ওয়ার্ল্ড’-এ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে কনকর্ড কর্তৃপক্ষ।

আয়োজকরা জানান, সারা বছর দর্শনার্থীদের বিনোদনসেবা দিয়ে যাওয়া কর্মীদের আনন্দ ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করতেই প্রতিবছরের মতো এ আয়োজন করা হয়েছে। সকাল থেকে কর্মীরা পরিবারের সদস্যদের নিয়ে অ্যামিউজমেন্ট পার্কের বিভিন্ন রাইড উপভোগ করেন। পরে তারা ওয়াটার পার্কে জলকেলিতে অংশ নেন। বিকেলে শিশু, কিশোর, নারী ও পুরুষদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কনকর্ড ফয়’স লেক কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার (অব.) মেজর এনামুল করিম বলেন, ‘সবাইকে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’

প্রধান কর্মকর্তা অনুপ কুমার সরকার বলেন, ‘প্রতিবছর ফ্যামিলি ডে আয়োজন করা হবে।’ একই সঙ্গে তিনি কর্মীদের জন্য চিকিৎসা বিমা চালু এবং তাদের সন্তানদের জন্য মেধাবৃত্তি প্রবর্তনের ঘোষণা দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র। এতে অর্ধশতাধিক পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর জেতেন মো. ইমরান। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ওয়াশিং মেশিন ও স্মার্ট টিভি পান উম্মাল জাকিয়া এবং মো. জাবেদ। এ সময় সম্প্রতি অনুষ্ঠিত কনকর্ড ফয়’স লেক কমপ্লেক্সের আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফিও তুলে দেওয়া হয়।

দিনব্যাপী আয়োজন শেষে ব্যান্ড সংগীত পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে ফ্যামিলি ডে’র সমাপ্তি ঘটে।

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর