Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রাইফেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৯:২৪ | আপডেট: ২৪ জুন ২০২৬ ২১:৫৮

উদ্ধার করা এইচকেজি-৩ রাইফেল

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-৭।

বুধবার (২৪ জুন) র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় একটি বিদেশি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে র‍্যাব-৭-এর একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে জনৈক জলিলের বাউন্ডারি ঘেরা একটি ফাঁকা জায়গা থেকে একটি এইচকেজি-৩ রাইফেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটিতে বাট ও ম্যাগাজিন ছিল না।

বিজ্ঞাপন

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘অস্ত্রটি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।’ অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর