Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নিজ হাতে গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ০৯:২৮

গ্রাফিতি আঁকছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম: নিজ হাতে জুলাইয়ের গ্রাফিতি অঙ্কন করে কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭টার দিকে করপোরেশন এলাকা সংলগ্ন সড়কে এ গ্রাফিতির উদ্বোধন করেন তিনি।

এ সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন হলেন, ‘জুলাইয়ের চেতনার সঙ্গে আমরা একাত্ম। এটা আমরা অন্তরে ধারণ করি। জুলাইয়ের গ্রাফিতে আঁকতে অতীতেও আমি আর্থিকভাবে সহায়তা করেছি। এখনও যদি কেউ জুলাইয়ের নান্দনিক গ্রাফিতি আঁকতে চায় আমি আর্থিকভাবে তাদের সহযোগিতা করব।’

রোববার (১৭ মে) দুপুরে নগরীর ‘শহিদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের’ পিলারে আঁকা জুলাইয়ের গণ-আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির নেতাকর্মীরা। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্দেশে গ্রাফিতি মুছে ফেলা হয় বলে অভিযোগ করেন তারা। দায়ী করেন চসিক মেয়র ও ডা. শাহাদাত হোসেনকে। প্রতিবাদে সন্ধ্যায় নগরের টাইগার পাস এলাকায় চসিক কার্যালয়ের প্রবেশমুখের সামনে ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করলে, বিষয়টিকে ঘিরে উত্তেজনার সূত্রপাত ঘটে।

বিজ্ঞাপন

গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সকালে টাইগারপাস, দেওয়ান হাট থেকে জিইসি মোড় পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল সিএমপি। নিষেধাজ্ঞা অমান্য করে গ্রাফিতি আঁকতে আসায় পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। পুলিশের কর্মকর্তা আমিরুল ইসলামের বিরুদ্ধে নারীর গায়ে হাত দেওয়ার অভিযোগ আনে এনসিপির কর্মীরা। দিনভর এ নিয়ে উত্তেজনা চলে। সন্ধ্যায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

অন্যদিকে বিকেলে এনসিপি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় গ্রাফিতি অঙ্কন কর্মসূচি ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে নগরীর লালখানবাজার এলাকা থেকে তারা গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর