Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২১:০৬

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানা এলাকার কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে মরদেহটি ভেসে এলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহম্মেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর