Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১২:৫৫ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৫:৩৪

ট্রলারডুবির পর উদ্ধারকাজ চালানো হচ্ছে।

ঢাকা: রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই জন নিখোঁজ হয়েছেন।

রোববার (১৯ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া) মো. আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে আমরা সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাই। খবর পেয়ে সকাল ৯টা ৫০ মিনিট থেকে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করছে।’

বিজ্ঞাপন

জানা গেছে, গাজীপুর কড্ডার বাজার থেকে একটি স্টিল বডি ইঞ্জিন চালিত নতুন নৌকা কিনে সেটি নিয়ে ১০ জন কুমিল্লা মুরাদনগর যাওয়ার পথে পোস্তগোলো ব্রিজের সকাল সাড়ে ৮টার পর নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি নদীতে ডুবে যায়।

১০ জনের মধ্যে ৮ জন সাঁতরে কিনারায় উঠতে পারলেও দুইজন পানিতে ডুবে যায়।

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর