Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১২:৪৫

ঢাকা: বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে উঠে এসেছে উগান্ডার কামপালা এবং বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১৯ নম্বরে।

সোমবার (২৯ জুন) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বায়ুর মান স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সেই হিসেবে আজ কামপালার দূষণ স্কোর ১৭৬, যার অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ঢাকার স্কোর ৮০ হওয়ায় এখানকার বাতাস আজও মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে বলে তালিকায় দেখা গেছে। এদিনের বায়ুদূষণের আন্তর্জাতিক তালিকায় ১২৫টি শহরের মধ্যে ইসরায়েলের জেরুজালিম ও তেল আবিব-ইয়াফো নামের দুটি শহর স্থান পেয়েছে। একই সঙ্গে ভারতের কলকাতা ও দিল্লি শহরও এই তালিকায় রয়েছে এবং ব্রাজিলের সাও পাওলো শহরটি তালিকার ৩৩ নম্বরে অবস্থান করছে।

 

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর