Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শনির আখড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ০০:৩১ | আপডেট: ১৬ জুন ২০২৬ ১১:৫৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় বাসের ধাক্কায় বিনোদ বিশ্বাস (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ধানমন্ডি ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৫ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার এই দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত বিনোদ বিশ্বাসের ভাই বিধান বিশ্বাস জানান, তাদের বাড়ি চাদপুর জেলার মতলব থানার নিশ্চিতন্তপুর গ্রামে। বর্তমানে শান্তিনগর এলাকায় থাকেন। তিনি ধানমন্ডি ব্রিটিশ কাউন্সিল থেকে এ লেভেল শেষ করেছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে চিটাগাং রোডে ফুফুর বাসায় যায়। রাতে সেখান থেকে শান্তিনগরের বাসায় ফিরছিলেন। পথে শনির আখড়া এলাকায় এলে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর