Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ০৮:৪১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় আব্দুল হাই (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর এপিবিএন সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে কোনো এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

হাসপাতালে শ্যালক মো. রাসেল জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার উত্তর নওপাড়া গ্রামে। বর্তমানে উত্তরা এলাকাতে থাকতেন এবং একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। রাতে বিমানবন্দর সড়কে কোন এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য বিমানবন্দর থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর