Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সায়দাবাদে দুবৃত্তের গুলিতে সিটি করপোরেশনের কর্মচারী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ০৮:৩৫

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর সায়দাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তানজিদ (৩৫) নামে সিটি কর্পোরেশনের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫জুন) রাত সারে ১০টার দিকে সায়দাবাদ পানির পাম্পের এর সামনে এই গুলির ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহত তানজিদের বন্ধু মো. মামুন জানান, তানজিদের বাসা ওয়ারী বিকে দাস লেন এলাকায়। সে দক্ষিন সিটি করপোরেশনের মশক নিধন বিভাহে কর্মরত। রাতে সায়দাবাদ পানির পাম্প এলাকায়ে গেলে সেখানে ১০/১৫ জনের একটি তানজিদকে গুলি করে। গুলিটি তানজিদের বাম পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়। খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে সায়দাবাদ থেকে গুলিবিদ্ধ হয়ে সিটি করপোরেশনের এক কর্মচারী হাসপাতালে আসে। তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর