Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঈদুল আজহার ছুটিতে ঢাকার বাতাসে স্বস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১২:০৫ | আপডেট: ২ জুন ২০২৬ ১২:১১

ছবি: সংগৃহীত।

ঢাকা: মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় ঢাকা ১৫ নম্বরে অবস্থান করছে। পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। বর্তমানে ঢাকার বায়ুদূষণের স্কোর ৮৭, যা নির্দেশ করে এখানকার বাতাস সহনীয়।

এদিকে, বিশ্বজুড়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো। শহরটির দূষণ স্কোর ১৬০, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের উহান শহর, যার স্কোর ১৫৩ এবং সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

বিজ্ঞাপন

বায়ুমান সূচকের তথ্য অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সেই সঙ্গে স্কোর ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর