Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‘ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ২৩:২৬

চিড়িয়াখানায় রাখা মহিষের খাঁচায় লেখা ‘ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুল। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নামের বানান ভুল নিয়ে বিতর্কের জেরে চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক পদে বদলি করা হয়। একই সঙ্গে নতুন কিউরেটর হিসেবে ডা. মো. হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, শুধু বানান ভুল নয়, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের নামে সরকারি প্রতিষ্ঠানে পশুর নাম রাখা এবং পরবর্তী সময়ে তা ভুলভাবে উপস্থাপন করাকে প্রশাসনিকভাবে বিব্রতকর হিসেবে দেখা হয়েছে। বিষয়টি সরকারের উচ্চপর্যায় পর্যন্ত গড়ানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

কোরবানির ঈদের আগে প্রায় সাতশ কেজি ওজনের এই মহিষটি তার বিরল শারীরিক বৈশিষ্ট্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে খামারিরা মহিষটির নাম রাখেন। ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর সরকার মহিষটি কিনে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তরের ব্যবস্থা করে।

তবে চিড়িয়াখানায় প্রদর্শনের জন্য স্থাপন করা ফলকে ‘ট্রাম্প’-এর পরিবর্তে ‘ট্টাম্প’ লেখা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। এই ঘটনার পর কর্তৃপক্ষ প্রথমে নাম ফলক পরিবর্তন করে এবং পরে মহিষটির নাম বদলে ‘সাদা মহিষ’ রাখা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর