Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

৩ দিনে ডিএসসিসির রেকর্ড বর্জ্য অপসারণ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ২১:৩৫ | আপডেট: ৩১ মে ২০২৬ ১১:১২

ডিএসসিসির লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা: কোরবানির পশুর বর্জ্য সরাতে টানা অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন থেকে শুরু করে আজ শনিবার (৩০ মে) বিকেল পর্যন্ত রাজধানীর দক্ষিণ অংশ থেকে হাজার হাজার টন বর্জ্য সফলভাবে অপসারণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) ডিএসসিসির জনসংযোগ শাখা থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী, এই তিনদিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৩২ হাজার ৬৬২ টন বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইলের কেন্দ্রীয় ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।

ডিএসসিসি থেকে জানানো হয়, কোরবানির দিন থেকেই পরিচ্ছন্নতাকর্মীদের এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়। ঈদের প্রথম দিন মধ্যরাত পর্যন্ত প্রায় ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য ল্যান্ডফিলে স্থানান্তর করা হয়, যা ছিল তিনদিনের মধ্যে একক দিন হিসেবে সবচেয়ে বেশি। এরপর ঈদের দ্বিতীয় দিন পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয় এবং আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য শহর থেকে সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বর্জ্য অপসারণের এই ধারাবাহিকতা বজায় ছিল আজও। ছুটির দিনেও সকাল থেকে মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন ডিএসসিসির কর্মীরা, যার ফলে আজ বিকেল ৬টা পর্যন্ত আরও ৮ হাজার ৮৭১ টন বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

দক্ষিণ সিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নাগরিকদের ঈদ পরবর্তী স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং দ্রুত শহরকে পরিচ্ছন্ন করতে তাদের এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে।

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর