Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২০:২৩ | আপডেট: ১৯ মে ২০২৬ ২২:১৬

ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম। ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৯ মে) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, ‘সকালে দূতাবাস থেকে ফোন পেয়ে একটি লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে মারা গেছেন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর