Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইন্টারনেট লাইন লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২২:৩৯

বিদ্যুতায়িত। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে ইন্টারনেট লাইনে কাজ করার সময় বিদ্যুৎতায়িত হয়ে সুমন তালুকদার (১৮) এক কর্মচারী মারা গেছেন। বৃহস্পতিবার (৭মে) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর কুড়ারঘাট এলাকার সাততলা একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসার ছাদে ইন্টারনেট লাইনের কাজ করার সময় বাইরের তারের সাথে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয় সুমন। দেখতে পেয়ে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সুমন তালুকদারের সহকর্মী আলআমিন জানান, তারা অ্যাপেল নেটওয়ার্ক নামে একটি কোম্পানিতে কাজ করেন। সন্ধ্যার দিকে তারা কামরাঙ্গীরচর কুড়ারঘাট ১ নম্বর গলির সাততলা বাসার ছাদে ইন্টারনেট লাইনের কাজ করছিল। সুমন ছাদে তার টানানোর সময় বাইরের ফোরফোরটি লাইনের সংস্পর্শ লেগে বিদ্যুতায়িত হয় । পরে দ্রুত তাকে ছাদ থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

বিজ্ঞাপন

সুমনের ভাই শাহাদত হোসেন জানান, তাদের বাড়ি ভোলা সদর উপজেলার মধ্য চরনোয়াবাদ গ্রামে। বাবার নাম সাহাবুদ্দিন তালুকদার। বর্তমানে হাজারীবাগ বিজিবি ১ নম্বর গেট এলাকায় ভাড়া থাকে। সুমন একটি নেটওয়ার্ক কোম্পানিতে চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর