Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডেমরায় ট্রাকচাপায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ০০:১৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মাশরাফি মুস্তাকিম আলিফ (২৫)। সে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২ মে) রাত ১১টার দিকে তার পরিচয় শনাক্ত করেন মামা আলাউদ্দিন জনি। তিনি জানান, আলিফের বাসা যাত্রাবাড়ী কুতুবখালি এলাকায়। বাবার নাম জুয়েল দেওয়ান। আলিফ সরকারি শহীদ সোজরাওয়ার্দী কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়তেন। পাশাপাশি পার্টটাইম চাকরি করতেন। দুই ভাইয়ের মধ্যে আলিফ বড়।

তিনি আরও জানান, রাতে ঢাকা মেডিকেল থেকে সড়ক দুর্ঘটনার কথা জানতে পারি। এর পর হাসপাতালে এসে আলিফের মরদেহ দেখতে পাই।

বিজ্ঞাপন

এর আগে এদিন রাত সাড়ে ৮টার দিকে ডেমরা রোডের দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেস ওয়ে দিয়ে একটি ট্রাক উল্টো পথে যাচ্ছিল। দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে ওই ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ট্রাকের চাকা পিষ্ট হন। পরে ট্রাকের নিচ থেকে তাকে বের করে হাসপাতালে পাঠানো হয়।

এসআই আরও জানান, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর