Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজধানীর সবুজবাগে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৭:১৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠে সামনে বাথরুমের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

হাসপাতালে মৃত ব্যক্তির ভাগনে সুমন ইসলাম জানান, বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার ডুমুরিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মঙ্গল মিয়া। স্ত্রী ও চার সন্তান গ্রামের বাড়িতে থাকেন। আগে নিরাপত্তা কর্মীর কাজ করতেন। মাদকাসক্ত ছিলেন তার মামা। গত দেড়মাস ধরে গ্রাম থেকে ঢাকায় আসেন। তবে তার কোনো খোঁজ ছিল না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পুলিশের মাধ্যমে জানতে পারি বাসাবো খেলার মাঠ এলাকায় তার মরদেহের পাওয়া গেছে। তবে তিনি বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক নর উত্তম বিশ্বাস (এসআই) জানান, খবর পেয়ে বাসাবো খেলার মাঠ বাথরুমের পাশে ফুটপাতের মৃত অবস্থায় পাওয়া যায় ওই ব্যক্তিকে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর