Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২১:২৫

বৈঠক চলাকালীন মুহূর্ত।

ঢাকা: জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (ইন্টারন্যাশনাল আইডিয়া)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২০ এপ্রিল) বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ‘কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল’ প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া।

বিজ্ঞাপন

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা, ‘জুলাই চার্টার’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সফররত দল বাংলাদেশের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংহতি জোরদার করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। আমীরে জামায়াত তার বক্তব্যে গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের ঐতিহাসিক ভূমিকা উল্লেখ করেন এবং একইসঙ্গে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতের দৃঢ় অবস্থান পুনর্ব্যাক্ত করেন।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর