Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২০:২৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২৩:৪৫

ডিএমপি’র লোগো। ফাইল ছবি।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন. এম. নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘বুধবার (১৫ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে তেজগাঁও থানায় চারজন, মোহাম্মদপুর থানায় ৩১ জন, শেরে বাংলা নগর থানায় পাঁচজন, আদাবর থানায় পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দশজন ও হাতিরঝিল থানায় চারজন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর