Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিইউপিতে এসি মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ মিস্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৬:২১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৮:০০

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ এসি মেরামতের সময় বিস্ফোরণে ৪ এসি মিস্ত্রী দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আল মামুন (৩১), সুজন মিয়া (৩১), রাসেল আহমেদ (৪৫) ও সেলিম হোসেন (৩০)।

দগ্ধরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২য় তালায় কিচেনের পাশে এসি মেরামতের কাজ করছিলেন তারা। সেখানে এসির কম্প্রেশার মেশিন আগে থেকেই খুলে রাখা হয়। এরপর বিদ্যুৎ সংযোগও বন্ধ করা ছিল। এর মধ্যে হঠাৎ একটি বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে পাশে থাকা ৪ এসি মিস্ত্রীর হাত, পা মুখ ঝলসে যায়। এরপর তাদেরকে বার্ন হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ওই ৪ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর