Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মিরপুরে পুলিশের লুট হওয়া শর্টগান ও গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৬:৫৮

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন আলীনগর এলাকার থেকে পুলিশের লুট হওয়া একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ দুই রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার (৩১ মার্চ) ভোর রাত ৩টা ৫৫ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১২, আলীনগরস্থ সাগুফতা হাউজিংয়ের নির্মাণাধীন বিল্ডিংয়ের থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আরিফা আখতার প্রীতি বলেন, পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিত জানতে পারে পল্লবী থানাধীন সেকশন-১২, আলীনগরস্থ সাগুফতা হাউজিংয়ের নির্মাণাধীন বিল্ডিংয়ের ২য় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ দুই রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর