Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঈদ কেনাকাটায় নিউ মার্কেট এলাকায় ক্রেতাদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৬:২৯ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ২১:৩১

নিউ মার্কেট এলাকায় ক্রেতাদের ভিড়। ছবি: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বেড়েছে ক্রেতাদের ভিড়।

শনিবার (৭ মার্চ) সকাল থেকেই নিউ মার্কেট ও আশপাশের বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটা করতে মানুষের ঢল নামে। বিশেষ করে দুপুরের পর থেকে ভিড় আরও বাড়তে থাকে।

ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে ওঠে নিউ মার্কেট এলাকা। নিউ মার্কেটের পাশাপাশি চাঁদনী চক মার্কেট, গাউছিয়া মার্কেট এবং বালাকা মার্কেট ঘুরে দেখা গেছে, পরিবার-পরিজন নিয়ে অনেকেই ঈদের পোশাক, জুতা ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিনতে এসেছেন।

ব্যবসায়ীরা জানান, রোজার শুরুতেই বেচাকেনা কিছুটা ধীরগতির থাকলেও এখন ক্রেতা বাড়তে শুরু করেছে। ঈদের যত দিন ঘনিয়ে আসছে, ক্রেতাদের ভিড় ততই বাড়ছে।

বিজ্ঞাপন

নিউ মার্কেটের এক পোশাক বিক্রেতা বলেন, গত কয়েকদিন ধরে ক্রেতা বাড়ছে। বিশেষ করে তরুণ-তরুণী। এ ছাড়া পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই কেনাকাটা করতে আসছেন। আশা করছি ঈদের আগের সপ্তাহে বিক্রি আরও বাড়বে।

ক্রেতারা বলছেন, বাজারে নানা ধরনের নতুন ডিজাইনের পোশাক এসেছে। তবে কিছু পোশাকের দাম তুলনামূলক বেশি বলে অভিযোগ করেন তারা। তবুও ঈদ উপলক্ষে প্রয়োজনীয় কেনাকাটা করতে অনেকেই ভিড় করছেন নিউ মার্কেট এলাকায়।

এদিকে অতিরিক্ত ভিড় সামাল দিতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। পাশাপাশি যানজট এড়াতে সড়কে ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করছেন।

ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের কয়েক দিন নিউ মার্কেট এলাকা ক্রেতাদের ভিড়ে আরও জমজমাট হয়ে উঠবে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর