Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কেন্দ্রীয় কারাগারে এক বন্দির গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯

প্রতীকী ছবি।

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি রফিকুল ইসলাম (২৮) নামে এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ওই বন্দিকে মুমূর্ষু অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তার মৃত বলে জানান। জানা গেছে ওই বন্দি কেন্দ্রীয় কারাগারের ভিতরে গলায় ফাঁসি দিয়েছিল। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

কারাসূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ থানার একটি মামলায় আদালত থেকে চলিত বছরের জানুয়ারি মাসে কারাগারে আসেন বন্দি রফিকুল। সন্ধ্যার দিকে কারাগারের ভিতরে একটি কাঠাল গাছের সঙ্গে নিজের ব্যবহৃত চাদর দিয়ে গলায় ফাঁসি দেন তিনি। দেখতে পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও জানা গেছে, কয়েকদিন আগে নিয়ম অনুযায়ী আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাতের সময় হাজতি বন্দি রফিকুল ইসলাম জানতে পারেন, তার স্ত্রী তারই এক ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন। এ খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে এই খবর জানার পর রফিকুল ইসলাম এই ঘটনা ঘটিয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর