Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ২১:১৭

রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে আটকে আছে ট্রেন

কক্সবাজার: টানা ৩ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে এ রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।

এদিকে রেললাইন ডুবে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে পর্যটক এক্সপ্রেসসহ এই রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের জান আলীহাট স্টেশন এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। ফলে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (৮১৬) ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর জান আলীহাট স্টেশনের আগে রেললাইনে পানি থাকায় দীর্ঘ সময় ধরে মাঝপথে আটকে আছে।

বিজ্ঞাপন

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি নেমে গেলে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর