Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারিদের ছাড় নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ১৮:৫৮

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুর ইসলাম

বাগেরহাট: সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুর ইসলাম।

শনিবার (৪ জুলাই) দুপুরে মোংলা উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান এবং কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুর ইসলাম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের যার যেখানে যতটুকু ফসলি জমি আছে, সেখানে চাষাবাদ করতে হবে। কোনো জমি অনাবাদী রাখা যাবে না। দেশের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলাতে হবে।’

বিজ্ঞাপন

বর্তমান সরকারকে নারী বান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষি ও দেশের সার্বিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ ও অগ্রগতি বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য।’

মোংলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা ও সুবিধাভোগী কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর